রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

তিন প্রজাতির সাত মণ কচ্ছপ জব্দ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 168

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা ও টামটা এবং হাজিগঞ্জ উপজেলার মাইশামোড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান চালিয়ে তিন প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক সর্বমোট ওজন ২৮০ কেজি) জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

সোমবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জীবিত তিন প্রজাতির কচ্ছপের মধ্যে রয়েছে সুন্ধি কাছিম ১৭০ কেজি, করি কাইট্ট ১০০ কেজি, হলুদ কচ্ছপ ১০ কেজি। কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে।

স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে কুচিয়া মাছের আড়ালে একদল অসাধু চক্র এ ব্যবসা পরিচালনা করে আসছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক চাঁদপুর জেলা থেকে ইতিপূর্বে ২০ মণ কচ্ছপ আটক করা হয় এবং উক্ত অভিযানের তথ্য পর্যালোচনা করে এই অভিযানটি পরিচালনা করা হয়। কচ্ছপ পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন প্রজাতির সাত মণ কচ্ছপ জব্দ

প্রকাশের সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪