বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 128

আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।

এ বিষয়ে স্পষ্ট কোনো ভাষ্য না পাওয়া গেলেও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইঙ্গিত দিচ্ছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, `Comrades Now or Never.’। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, `Comrades, 31st DECEMBER! Now or Never.’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, All eyes on 31st December, 2024. Now or Never!’

এরপর তিনি কমেন্টে সেকশনে আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন।

সমন্বয়ক রিফাদ রশিদ লিখেছেন, ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অর্ন্তভুক্ত করার মাধ্যমে এই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি চাওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বাংলানিউজকে জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর ‘প্রোকলেমেশন অব জুলাই’ বা জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি পাঠ করা হবে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই জুলাই ঘোষণাপত্র বিষয়ে আলোচনা চলছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর?

প্রকাশের সময় : ১০:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪