Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 144

৪২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩০মিনিটের দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ভেসে ওঠে।

নিহতরা হলেন- চট্টগ্রামের বাসিন্দা প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসেন। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে দুই পর্যটক নদীতে ডুবে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ একই স্থানে ভেসে ওঠে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ

প্রকাশের সময় : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪