Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 123

জুলাই গণঅভ্যুত্থানের দু’ সহস্রাধিক শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের এক হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ বশির উদ্দিন বলেন, ‘অতীতে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হয়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে সমস্ত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। এ সময় তিনি বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো: সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) গ্রুপের চেয়ারম্যান আলি হোসেন আকবর আলী।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

প্রকাশের সময় : ১১:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪