Dhaka ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 134

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে, কোনোভাবেই বিফল হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নেই। বয়ষ্ক ও তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে এক সুধী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়ের থাকবে।’

তিনি বলেন, ‘আমরা আগামীর মানবিক বাংলাদেশ চাই। যে বাংলাদেশে মানুষ ইনসাফ পাবে।’

জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, লেখক বেনজীন খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুব মুর্শিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ এইচ এম আহসান হাবীব, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির

প্রকাশের সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪