Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমলাতন্ত্রের লাল ফিতার দৌঁড় ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 116

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের শক্তিকে পাহারা দিতে হবে। না দিলেই জনগণের হাত থেকে ক্ষমতা বেহাত হয়ে যাবে। সেই সাথে আমলাতন্ত্রের লাল ফিতার দৌঁড় ভেঙে দিতে হবে। সেটা সম্ভব হবে জনগণের শক্তির ভেতর দিয়েই।

শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গণের মুক্তমঞ্চে গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আয়োজনে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসন কায়েম করেছে সেই ব্যবস্থা এখনো বহাল তবিয়তেই রয়েছে। সংবিধানে লেখা থাকলেও ৫৩ বছরে জনগণ ক্ষমতার কেন্দ্রে থাকতে পারেনি। কারণ বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তো ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী বন্দোবস্তো। এর মধ্য দিয়ে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা ব্যবহার করে ফ্যাসিবাদ-কর্তৃত্ববাদ কায়েম করে। তার সর্বোচ্চটা শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছে। কাজেই সেই ব্যবস্থার বদল ঘটাতে হবে।

গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব এ আর এম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, জাতীয় পরিষদের সদস্য শামসুল আলম ও অমিত হাসান দিপু, সম্মিলিত পেশাজীবি সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদা, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদসহ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমলাতন্ত্রের লাল ফিতার দৌঁড় ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি

প্রকাশের সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪