Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গান বাজানো নিয়ে ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 107

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সাতগাছী গ্রামে সুন্নতে খতনা অনুষ্ঠানে গান বাজানো নিয়ে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২৫টি বাড়িঘর। এর পর দেওয়া হয়েছে আগুন। এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার সাতগাছী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে গান বাজানো নিয়ে গত শুক্রবার জুমার নামাজে ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেওয়ার সময় কাশেম মোল্লা বাধা দেন। সেসময় মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এর জেরে বিকেলে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষের সময় নারীসহ অন্তত ২০ জন আহত হয়।

এরই জেরে সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙচুর করা হয় অন্তত ২৫টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গান বাজানো নিয়ে ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রকাশের সময় : ০৮:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪