Dhaka ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে : অর্থমন্ত্রী পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর বিদ্যুৎ বিল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সিফাত পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা আর্জেন্টিনার জার্সিতে আবারো মাঠে নামবেন মেসি!

চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

হার দিয়ে জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।

চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন চীনের ওয়াং ইউবো।

পরের মিনিটে মোহাম্মদ ইসলামের ফিল্ড গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে ২৬ মিনিটে মাহাদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান চীনের কুই ওয়েনজুয়ান।
চতুর্থ কোয়ার্টারে ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় চীন। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে চীন।

আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

চীন-মালয়েশিয়া ছাড়াও ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও কাজাখিস্তান।

‘এ’ গ্রুপে রয়েছে- বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া।

এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রকাশের সময় : ০৯:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬