Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর বিদ্যুৎ বিল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সিফাত পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা আর্জেন্টিনার জার্সিতে আবারো মাঠে নামবেন মেসি! কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা পরাজিত, যারা পলাতক, তারা নানা চক্রান্ত করছে। সেই চক্রান্তের ফাঁদে পা দেবেন না। এই দেশ আমাদের সবার দেশ। আমরা এই দেশকে সমৃদ্ধিশালী করতে চাই। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই।
তিনি বলেন, আমাদের অনেক সম্ভাবনা আছে। আমরা নিজেরাই নিজেদের ইলেকট্রিসিটি তৈরি করব, বিদ্যুৎ উৎপাদন করব। এবং আমাদের বাসায় বাসায় যাতে গ্যাসের সরবরাহ যায়, এটার জন্য আমাদের আরো কাজ করতে হবে। আমাদের বঙ্গোপসাগরে আরো গ্যাস আছে কিনা সেটা দেখতে হবে, দেখে সেগুলোর পদ্ধতি নিতে হবে, সেগুলোর পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর দিয়াবাড়ি ঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মৎস্য অবমুক্তকরণ’ শেষে এসব কথা বলেন তিনি।

বিরোধী দলকে প্রশ্ন রেখে রিজভী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং নিরবচ্ছিন্ন গ্যাস বাড়িতে যাবে—এটা কিভাবে এখন পাওয়া যাবে, এটা আপনারা পরামর্শ দিন। আপনারা সেই পরামর্শ দিন, তাহলে বোঝা যাবে, কি পরামর্শ দিচ্ছেন? খালি রাজপথে দাঁড়িয়ে আপনারা কর্মসূচি করবেন, কর্মসূচির কথা বলবেন, আপনারা হুমকি-ধামকি দেবেন, রাজপথে থাকবেন, লংমার্চ করবেন—এটা কি ঠিক গণতান্ত্রিক রাজনীতির অংশ? আপনারা পার্লামেন্টে কথা বলবেন, সেখানে পরামর্শ দেন, কি বলার আছে। আপনারা এই সঙ্কট কিভাবে নিরসন করবেন, সেটা না করে যখন আপনারা অন্য পথে হাঁটবেন, এটা গণতন্ত্রের জন্য—এটা গণতন্ত্রের একটা বিপদ ডেকে আনার একটা উদ্যোগে পরিণত হবে অভিমত দেন রিজভী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর

প্রকাশের সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬