Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 170

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতদিয়া ফেরিঘাটের সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে এ রুটে ১২টি ফেরি চলাচল শুরু হবে।

মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আটকে পড়া যানবাহনগুলো অন্যরুট ব্যবহার করছে। যে কারণে ফেরিঘাটে আটকে পড়া যানবাহনের সংখ্যা বেশি নয়। অর্ধশত যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪