গুরুত্বপূর্ণ সংবাদ:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 169
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতদিয়া ফেরিঘাটের সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে এ রুটে ১২টি ফেরি চলাচল শুরু হবে।
মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আটকে পড়া যানবাহনগুলো অন্যরুট ব্যবহার করছে। যে কারণে ফেরিঘাটে আটকে পড়া যানবাহনের সংখ্যা বেশি নয়। অর্ধশত যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
Tag :




















