Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 133

সংবিধানে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এসব প্রস্তাবের লিখিত কপি জমা দেয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে, যা তফসিলসহ নানা বিষয় নিয়ে বিস্তৃত।

তিনি বলেন, প্রস্তাবনায় বিপ্লব ও বর্তমান বাস্তবতার মধ্যে সমন্বয় এবং একনায়কতন্ত্র রোধের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জুডিশিয়ারির ক্ষেত্রেও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে।

বিএনপির এ নীতিনির্ধারক বলেন, উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে। আমরা নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।

বিএনপি নেতা জানান, এসব প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশন সরকারের কাছে উপস্থাপন করবে, এবং কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

প্রকাশের সময় : ০৪:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪