Dhaka ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌরবিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত : ইসরায়েল পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬ ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাইচ মিলসহ পুড়ল ৭ ব্যবসাপ্রতিষ্ঠান

রমজানে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / 154

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।

সেখ বশির উদ্দিন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র-জনতা জীবন দিয়েছেন। ৫০ হাজারের বেশি আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। রাষ্ট্র সংস্কারের জন্যই তারা জীবনকে তুচ্ছ করেছেন। ছাত্র-জনতার প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রমজানে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪