বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

মদাপুর ইউপি চেয়ারম্যান মজনুর প্রতি অনাস্থা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 471

 রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন পরিষদের ১১ জন সদস্য। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জরুরি সভায় এ অনাস্থা আনা হয় এবং তা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। সভার সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল লতিফ মন্ডল। চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও প্যানেল চেয়ারম্যান শাহ আলম ছাড়া সকল সদস্য এ সভায় উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান মিজানুর রহমান মজনু অনুপস্থিত। যেকারণে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ মতাবস্থায় পুরাতন চেয়ারম্যান প্যানেল ইউনিয়ন পরিষদ নমুনা প্রবিধিমালা ২০১৬ এর ১৭ নং প্রবিধানের ৫ উপ-প্রবিধান অনুসারে প্রবিধান ১৭ এর উপ-প্রবিধান ১ অনুসরণ করে পরিষদের দুই-তৃতীয়াংশের ভোটে প্রথম সভায় গঠিত চেয়ারম্যান প্যানেল বিলুপ্তি ঘোষণা করে স্থানীয় সরকার আইন ২০০৩ এর সপ্তম অধ্যায়ের ৩৩ নং ধারার ৪ নং উপ-ধারা মোতাবেক নতুন চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়। এতে মদন কুমার প্রামাণিককে প্যানেল চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিষদের সভা চলাকালে সচিব রবিউল ইসলাম, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী মেহেরুল ইসলাম, আলমগীর হোসেন, নাসিরুল ইসলাম বাবু, ওবাইদুল কবির কুন্নু, আব্দুল হালিম সরদার, ঠিকাদার আলম হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।  পরে সভার সিদ্ধান্তের কপি ইউপি সচিব রবিউল ইসলাম কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজের কাছে প্রদান করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মদাপুর ইউপি চেয়ারম্যান মজনুর প্রতি অনাস্থা

প্রকাশের সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪