Dhaka ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু রাজবাড়ীতে ‘সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা’র আত্মপ্রকাশ

বালিয়াকান্দিতে ২ মিষ্টি ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / 225

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ২ মিষ্টি ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে।

জানা গেছে, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় বহরপুর বাজারের বিসমিল্লাহ মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারকে ১২ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভাক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় রামদিয়া বাজারের শান্তি মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ২ মিষ্টি ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪