কালুখালীতে ঋষি পরিবারের উপর হামলা

- প্রকাশের সময় : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / 184

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের কাউন্নাইর গ্রামে এক ঋষি পরিবারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নারীসহ তিনজন আহত হয়েছে। তারা হলো বিপুল ঋষিদাস, তার ভাতিজা সৌরভ ঋষিদাস ও ভাবি মাধবী ঋষিদাস। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিপুল ঋষিদাস জানান, অনিক নামে একটি ছেলের সাথে তার ভাবির কথা কাটাকাটি হয়েছিল। রোববার তার ভাতিজির বিয়ে সংংক্রান্ত বিষয়ে দেখার জন্য লোকজন আসে। ওই সময় অনিক দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। লোহার রড, হাতুড়ি দিয়ে তাদের তিনজনকে বেধরক পিটিয়ে জখম করে।
মাঝবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আমিনুর রহমান ফারুক জানান, ভুক্তভোগীররা তার কাছে এসেছিল। ওরা খুবই অসহায় ও গরীব। ওদের উপর এমন হামলা মেনে নেওয়া যায়না। একারণে তাদেরকে পুলিশের কাছে যেতে বলেছেন।
কালুখালী থানার এসআই সুবোধ কুমার প্রামানিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






















