Dhaka ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ
শোকের ছায়া

সাংবাদিক রাহাত হোসেন ফারুক আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / 175

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাংবাদিক এসএম রাহাত হোসেন ফারুক আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মাত্র ৪৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাহাত হোসেন ফারুক বিবিসি ক্রাইমের জেলা প্রতিনিধি এবং দৈনিক জনতার আদালতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ী জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাজবাড়ীর বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকাল ১০ টায় ইন্দুরদী গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী ও ১ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।

তার জানাজার পূর্বে বক্তব্যে রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমুখ।  তার নামাজে জানজায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাব, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শোকের ছায়া

সাংবাদিক রাহাত হোসেন ফারুক আর নেই

প্রকাশের সময় : ০৮:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪