Dhaka ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 5

সরকারি দল সংবিধান সংশোধন সম্পর্কিত একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে আইনমন্ত্রী বলেন, দেশে যে সাংবিধানিক চর্চা চলছে, সেটিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে এই বিশেষ কমিটি গঠন করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে ১২ জনের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে, যেখানে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এ তালিকায় বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল ও স্বতন্ত্রদের মধ্য থেকে পাঁচজন রাখা হয়েছে।

বিরোধী দলের প্রতিনিধিত্বের বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাদের পক্ষ থেকে আরও পাঁচজন সদস্যের নাম চাওয়া হয়েছে। তারা নাম দিলে দ্রুত কমিটি গঠন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন এবং ‘জুলাই সনদ’কে সামনে রেখে এই কমিটির মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

প্রকাশের সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬