Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

অস্ত্রগুলি ও মাদকসহ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / 213

 রাজবাড়ীর পাংশা উপজেলার আশুরহাট এলাকা থেকে শনিবার দিবাগত রাতে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ২৩০ পিচ ইয়াবাসহ বিল্লাল হোসেন বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সে একই গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিল্লাল হোসেন বাবুর নিজ বসতঘরে শপিং ব্যাগের মধ্যে থাকা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় বাবুর দেহ তল্লাশী করে তার লুঙ্গির কোচর থেকে ২৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ৩৩ হাজার ১শ টাকা জব্দ করা হয়েছে। বাবুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। রোববার আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্ত্রগুলি ও মাদকসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪