গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় নারীর গলিত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / 177
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাবনা সীমান্তবর্তীর পদ্মা নদীতে এক নারীর গলিত মরদেহ উদ্ধার হয়েছে। তবে তার নাম ঠিকানা এখনও জানা যায়নি। শনিবার সন্ধ্যার দিকে খবর পেয়ে পাংশা থানার পুলিশ মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এক নারীর মরদেহ পদ্মা নদীতে ভেসে আসার খবর পেয়ে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ পাংশা থানা সীমানার মধ্যে পাওয়া গেলে ময়নাতদন্তের পাশাপাশি পরিচয় উদ্ধার ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

























