Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি

দাঁত ভাঙার পরও ছাড়েনি ছিনতাইকারীকে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 197

 ছিনতাইকারীরে মারধরে দাঁত ভেঙে যাওয়ার পরও এক ছিনতাইকারীকে ধরে রেখেছিলেন আজিজ কাজী। পরে স্থানীয় জনতার মাধ্যমে ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়। মঙ্গলবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদের অদূরে এ ঘটনা ঘটে। ছিনতাকারীর নাম মো. শরিফ। সে একই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হামিদ মোল্লার ছেলে। ভুক্তভোগী আজিজ কাজী বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের বাসিন্দা।

পাংশা থানা ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে এন্ড্রয়েড মোবাইল ফোনে আলো জে¦লে আজিজ কাজী পায়ে ঁেহটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুই যুবক তার গতিরোধ করে মোটরসাইকেলের পেছনে বসা যুবক তার মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিতে যায়। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে আজিজ কাজীকে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে পালাতে গেলে আজিজ কাজী ছিনতাইকারী শরীফের পা চেপে ধরে চিৎকার দেয়। অপর ছিনতাইকারী শরীফকে ফেলেই পালিয়ে যায়। স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে শরীফকে ধরে পুলিশে দেয়। আহতাবস্থায় আজিজকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার একটি দাঁত পড়ে গেছে। আরও চারটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার হয়েছে। আটক শরিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর ছিনতাইাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাঁত ভাঙার পরও ছাড়েনি ছিনতাইকারীকে

প্রকাশের সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪