গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশু ইয়ামিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
এসএম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
- প্রকাশের সময় : ০৯:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / 186
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫ বছরের শিশু ইয়ামিন হত্যার বিচার দাবিতে পরিবারসহ এলাকাবাসী শনিবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাইগোবিন্দপুর গ্রামে রেজাউল ওরফে নিজামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে। ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়ামিনের পিতা নাছির শেখ, মহিন শেখ, সুজন গোশ্বামী, ইমান আলী শেখ, রাজ্জাক শেখ ও সালাম শেখ। এ সময় এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। গত ১৭ জুলাই রাতে শিশু ইয়ামিন তার দাদী নাছিমা বেগমের সাথে ঘরের খোলা বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির অদুরে একটি পাট ক্ষেতের ভেতর থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার হয়।
Tag :

























