বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

 কাজী হেদায়েত হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 186

রাজবাড়ীতে সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কাজী হেদায়েত হোসেনের ৪৮তম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে।

এ উপলক্ষে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি, কবর জিয়ারত, কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যড. উজীর আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন মরহুম কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী এমপি, বড় মেয়ে নাইমা কাজী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপু, অ্যড. শফিকুল আযম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল হোসেন, মহিলা সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা আরবান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান, শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, জেলা কৃষক লীগের ্আহŸায়ক আবু বক্কার প্রমুখ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার তিন দিনের মাথায় ১৮ আগস্ট একদল দুর্বৃত্ত রাজবাড়ী শহরের ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকায় প্রকাশ্য দিবালোকে কাজী হেদায়েত হোসেনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 কাজী হেদায়েত হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১০:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩