বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

রাজবাড়ীতে উচ্ছেদ আতঙ্কে ৭শ পরিবার \ মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / 259

রাজবাড়ীতে রেলের উচ্ছেদ আতঙ্কে ভুগছে সাতশ পরিবার। আতঙ্কগ্রস্ত এসব পরিবারের সদস্যরা সোমবার সকালে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

সাতশ পরিবারের আবাস ভ‚মি উচ্ছেদ করে অব্যবহৃত লোকোসেডসহ পর্যাপ্ত জায়গা বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের অপচেষ্টার প্রতিবাদে রাজবাড়ী পৌরসভার নুরগ্রামের ২ নং ওয়ার্ড ও দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের ২ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এএফএম শাহজাহান, সংরক্ষিত নারী কাউন্সিলর ফারজানা আক্তার ডেইজি, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, দাদশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার শফি আহমেদ, সাবেক রেল কর্মচারী গোলাম মওলা প্রমুখ।

বক্তারা বলেন, তারা শত বছরেরও বেশি সময় ধরে এ জায়গায় বসবাস করছেন। রেল কর্তৃপক্ষ উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য তাদের জমি অধিগ্রহণের অপচেষ্টা করছে। রাজবাড়ীতে এর থেকেও ভালো জমি আছে। রেল কর্তৃপক্ষ সেসব জমিতে তাদের স্থাপনা নির্মাণ করতে পারে। রেল কর্তৃপক্ষ যদি অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে জীবন দিয়ে হলেও বাপ-দাদার ভিটেমাটি রক্ষা করবেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে উচ্ছেদ আতঙ্কে ৭শ পরিবার \ মানববন্ধন

প্রকাশের সময় : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩