বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান
গোয়ালন্দ

শিশুধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 236

শিশুধর্ষণ চেষ্টার অভিযোগে মজিবর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামের হাকি শেখের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, তিনি একটি মুরগির ফার্মে কাজ করেন। প্রতিদিন সকালে মেয়েকে বাড়ীতে রেখে ফার্মে কাজ করতে যান। আসামী তার প্রতিবেশী গ্রাম সম্পর্কে চাচা হয়। সে বিভিন্ন সময় তার বাড়ীতে যাওয়া আসা করতো। গত বুধবার সে ছোট মেয়েকে প্রতিদিনের ন্যায় বাড়ীতে রেখে ফার্মে কাজ করতে যায়। সন্ধ্যায় মজিবর তার ঘরে ঢুকে তার মেয়েকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করলে ভয়ে ডাক চিৎকার করে। তিনি ফার্ম থেকে বাড়ীতে প্রবেশের সময় মেয়ের ডাক চিৎকার শুনে ঘরের দিকে যাওয়ার সময়  আসামী ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ

শিশুধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩