বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে রাজীব-আসাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 299

 সম্মেলনের ১০ দিন পর রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নব নির্বাচিত রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী জানান, নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই। কিন্তু দলমত নির্বিশেষে সবাই মুজিব সৈনিক। সবার সাথে মিলে মিশে কাজ করে জেলা স্বেচ্ছাসেবক লীগকে আরও গতিশীল করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তারা আপ্রাণ চেষ্টা করবেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ছয়জন এবং সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থীতা ঘোষণা করেন। মতৈক্যে না পৌছানোয় সেদিন কমিটি ঘোষণা করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে রাজীব-আসাদ

প্রকাশের সময় : ০৯:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩