বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

প্রেমিকার অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 522

বিয়ের প্রতিশ্রæতি দিয়ে প্রেমিকার সাথে করা শারীরিক সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাপ্পী মোল্লা নামে এক যুবককে সোমবার গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের গিয়াস মোল্লার ছেলে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ভুক্তভোগী তরুণীর দায়ের করা অভিযোগের সত্যতা পাওয়ার পর রোববার মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানায় দায়ের করা তরুণীর অভিযোগ সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দুই বছর আগে বাপ্পীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বাপ্পী তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত। গত ১৫ এপ্রিল দুপুরে বাপ্পী তাকে রাজবাড়ী শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে শারীরিক সম্পর্ক করে এবং তা ভিডিও ধারণ করে রাখে। বাপ্পী তার সাথে প্রতারণা করছে বুঝতে পেরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে বাপ্পী আবারও তাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে সে রাজী হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬ জুলাই বাপ্পী ফেসবুকে তার অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই নীহারিকা সরকার জানান, তরুণীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করেছে। সোমবার বিকেলে রাজবাড়ী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। নিপীড়নের শিকার তরুণীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেমিকার অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩