গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / 346

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা মঙ্গলবার সদর উপজেলার কল্যাণপুর বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। প্রতিশ্রæত পণ্য যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করায় নুরুজ্জামান স্টোরকে চার হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে মিজান স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Tag :






















