Dhaka ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

হাসপাতালে রোগী দেখতে গিয়ে হামলার শিকার ইউপি মেম্বার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • / 397

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সরিষা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার তালাত মাহমুদ শাহীন। বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

ভুক্তভোগী তালাত মাহমুদ শাহীন জানান, গত বুধবার রাতে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের হাকিম নামে এক ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার তিনি পাংশা হাসপাতালে তার এক স্বজনকে দেখতে যান। এসময় হাকিম, তার ভাই মতিনসহ কয়েকজন তার উপর অতর্কিতে হামলা চালান। প্রাণ রক্ষার্থে তিনি নার্সের কক্ষে গেলে সেখানেও তাকে মারধর করা হয়। তার মাথা ফেটে গেছে। চারটি সেলাই লেগেছে। এ ব্যাপারে তিনি পাংশা থানায় অভিযোগ করেছেন।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাকিম[, মতিনসহ তিনজনকে ্আটক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসপাতালে রোগী দেখতে গিয়ে হামলার শিকার ইউপি মেম্বার

প্রকাশের সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩