Dhaka ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা, খেলবেন না ‘জাপানের মেসি’ কুবো তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী পে-স্কেল : বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ কী?  শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 180

রাজবাড়ীতে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে পাংশা উপজেলার বকশিপুর ও সন্ধ্যায় সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পাংশা পৌর এলাকার মৈত্রডাঙ্গী গ্রামের রমজান বিশ্বাসের ছেলে মামুন বিশ^াস ও রাজবাড়ী পৌর এলাকার নিউকলোনী গ্রামের রহমান মোল্লার ছেলে বিজয় মোল্লা।

পাংশা থানা সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে মামুন তার বান্ধবীকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঘুরতে বের হয়েছিল। বকশিপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাইলস্টোনের সাথে সজোরে ধাক্কা লেগে দুজনেই গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহত কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাংশা থানার এসআই কামাল হোসেন জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় বালুবাহি ড্রাম ট্রাক ও মোটরসাইকেল সংর্ঘষে কিশোর বিজয় নিহত হয়। বিজয় রাজবাড়ী থেকে উড়াকান্দার দিকে যাচ্ছিল। পথে একটি বালুবাহি ড্রাম ট্রাকের সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

প্রকাশের সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩