গুরুত্বপূর্ণ সংবাদ:
বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / 195

রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে রোববার বিকেলে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দাদশী ইউনিয়ন পরিষদ ৫-০ গোলে আলীপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা।
সদর উপজেলার ১৪টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
Tag :






















