রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / 201

রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারী আঞ্জু বেগম (৪৫) কে ধর্ষণের পর হত্যার অভিযোগে নুর আলম শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নুর আলম রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাজারপাড়া এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। মৃত আঞ্জু বেগম একই ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১২ মার্চ তারিখে আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে আঞ্জু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে আঞ্জু বেগমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সাতদিন পর নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ নুর আলম শেখকে গ্রেপ্তার করে।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল হক বলেন, আসামি নুর আলম শেখ তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। রায়ে আদালত নুর আলম শেখকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩