গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / 214

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিপন সরদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছি গ্রামের জলিল সরদারের ছেলে। সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লিটন নতুনবাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার এসআই ফারুক জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মমিনুল ইসলামকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর মঙ্গলবার চালককে আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :

























