Dhaka ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা, খেলবেন না ‘জাপানের মেসি’ কুবো তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী পে-স্কেল : বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ কী?  শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

স্কুল শিক্ষক মিজান হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি ২ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / 201

রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার অসিত প্রামানিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে রাজবাড়ীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার অসিত প্রামানিক পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, স্কুল শিক্ষক মিজানুর রহমান হত্যার ঘটনায় তার স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে সংযুক্ত আসামি হিসেবে অসিত প্রামানিকের কথা উল্লেখ রয়েছে। একারণে মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে অসিত প্রামানিককে বসাকুষ্টিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই দীপংকর কুন্ডু জানান, অসিত প্রামানিককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুল শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুল শিক্ষক মিজান হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি ২ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩