বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য, দুইজনের যাবজ্জীবন যুবরাজের সঙ্গে আধা ঘণ্টার ফোনালাপের পরই সূর্যবংশীর রেকর্ড-ঝড়

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / 193

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ও গোয়ালন্দ মোড় এলাকায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের মিলন মন্ডল।

জানা গেছে, সকালে খানখানাপুর মোস্তফার ইটভাটার কাছে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

অপরদিকে গোয়ালন্দ মোড় এলাকায় ত্রিচক্রযান মাহেন্দ্র উল্টে পড়ে মারাত্মক আহত হন মিলন মন্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, অজ্ঞাত গাড়ি চাপায় মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। অপরজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩