রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / 177

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামে কৃষক খিদির শেখকে বেধরক পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত খিদির শেখের ভায়রা মোহাম্মদ শেখ জানান, সকালে কে বা কারা খিদিরকে বাড়ি থেকে ডেকে আনুমানিক আড়াইশ গজ দূরে নিয়ে লাঠি সোঠা দিয়ে বেধরক পিটিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক  চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সর্বশেষ ফরিদপুর থেকে ঢাকায় রেফার্ড করা হবে বলে তিনি জেনেছেন। বিষয়টি রাজবাড়ী সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে। কী কারণে খিদির শেখের উপর হামলা হয়েছে তা তিনি জানেন না।

রাজবাড়ী সদর থানার এসআই মাহবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা হামলা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩