Dhaka ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান

রাজবাড়ীতে বিপুল পরিমাণ দেশি মদসহ আটক ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / 527

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বুধবার রাতে রাজবাড়ী শহরের মাছবাজার এলাকা থেকে ৩১৪ লিটার দেশিয় মদসহ অসিত কুমার দাস নামে একজনকে আটক করেছে। সে রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রামের মনীন্দ্রনাথ দাসের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাছবাজার সংলগ্ন বরফ কলের উত্তর পাশে একটি দোকান ভাড়া করে দেশিয় মদের অবৈধ কারবার চলছে। বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে অসিত দাসকে আটক করা  হয়। এসময় ওই দোকান থেকে ৩১৪ লিটার মদ, মদ বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৭,১৫০ টাকা জব্দ করা হয়। এব্যাপারে অসিত দাসের বিরুদ্ধে মাদক আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিপুল পরিমাণ দেশি মদসহ আটক ১

প্রকাশের সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০