Dhaka ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 66

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর পর থেকে তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের পরিদর্শনে হাসপাতালে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এর ফলে চিকিৎসক ও কর্মীরা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন।

শনিবারের ঘটনার বর্ণনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একদল সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। হাসপাতালের দাবি, এক সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর শব্দ ব্যবহার করলে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ উল্লেখ করে যে, তারা সর্বদা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

প্রকাশের সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬