Dhaka ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / 357

জনতার আদালত অনলাইন \ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা খায়রুল বাশারের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা খায়রুল বাশার বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খায়রুল বাশার অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা।

খায়রুল বাশার জানান, তার ছেলে খুরশিদ আলম সুমন ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। গত শনিবার দুপুরে ঢাকা থেকে তার মাকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। বালিয়াকান্দি বাজারের অটোস্ট্যান্ডে এসে অটোচালক অহিদ শিকদারের অটোারক্সা ভাড়া করতে গেলে তার সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে রাতে অহিদ শিকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে দরজা, জানালা ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। তিনি লিখিতভাবে বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানিয়েছেন। পুলিশ রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত অহিদ শিকদারের বাড়ি একই ইউনিয়নের পাইককান্দি গ্রামে। তার বক্তব্য জানর জন্য স্থানীয় সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে তাকে পায়নি। তার মোবাইল নাম্বার দিতেও নারাজ পরিবারের সদস্যরা।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিক্সা ভাড়া করা নিয়ে বাকবিতন্ডার জের ধরে এ ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধা খায়রুল বাশারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তামুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান আমাকে অবগত করেছেন। বিষয়টি থানার ওসিকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০