Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 118

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক মুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে ‘মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার কোটালীপাড়া পৌরসভার হল রুমে এডাব গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন।
এডাব এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী,সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, এডাব’র বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, জাগরণী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার অনিল চন্দ্র রায়, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থী লাবিবা সানজানা ও নাফিস আহম্মেদ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক সেমিনারে এনজিও কর্মী,সাংবাদিক শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার

প্রকাশের সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬