Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

রাজবাড়ীতে ডিবির অভিযানে দুধর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৪, চোরাই মোটরসাইকেল ও ইয়াবা উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / 421

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ রোববার রাতে রাজবাড়ীর বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে দুধর্ষ সন্ত্রাসী জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এসময় একটি চোরাই মোটরসাইকেল ও পাঁচশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সন্ত্রাসী জুয়েল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাট এলাকার আক্কাছ আলীর ছেলে। অপর গ্রেপ্তারকৃতরা হলো ভোলা জেলার পূর্ব ইলিশা সাজিবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে শরিফ হোসেন, রাজবাড়রি বালিয়াকান্দি  উপজেলার আলোকদিয়া গ্রামের শাহাদত শেখের ছেলে হাসান শেখ ও সোনাইডাঙ্গা  গ্রামের  আফছার শেখের ছেলে ফিরোজ শেখ।

রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, রোববার ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজবাড়ী রেলওয়ে ময়দান এলাকা থেকে সন্ত্রাসী জুয়েলকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতে ছয়টি মামলা বিচারাধীন। তার বিরুদ্ধে অবপরাধমূলক কর্মকান্ডের বহু অভিযোগ রয়েছে।

অপর একটি অভিযানে শহরের ভবানীপুর এলাকা থেকে চারশ পিচ ইয়াবাসহ  শরিফ হোসেনকে এবং বালিয়াকান্দির আলোকদিয়া থেকে একশ পিচ ইয়াবাসহ ফিরোজ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়েরের পর সবাইকে রাজবাড়ীর আদালতে চালান করা  হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ডিবির অভিযানে দুধর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৪, চোরাই মোটরসাইকেল ও ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০