Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে পদ্মার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / 953

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পদ্মা নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে  কমেনি বন্যার্ত মানুষের দুর্ভোগ। বন্যা কবলিত এলাকায় খাদ্য, পানীয় জল ও গোখাদ্যের সংকট রয়েছে। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে জেলার চার উপজেলার ৬৫  হাজার মানুষ। কেউ কেউ আশ্রয় নিয়েছে  বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও উঁচু বেরি বাঁধে। বন্যার্ত এলাকায় দেখা দিয়েছে চর্মরোগসহ নানান অসুসখ বিসুখ।

জেলা পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে পদ্মা নদীর পানি ছয় সে.মি কমলেও এখনও বিপদসীমার  ৪৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাংশার সেনগ্রাম পয়েন্টে এক সে.মি কমে বিপদসীমার  ৯৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দৌলতদিয়া পয়েন্টে কমেছে চার সে.মি। এখানে পদ্মা নদীর পানি এখনও বিপদসীমার ১১৫ সে.মি উপরে রয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পদ্মার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের

প্রকাশের সময় : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০