Dhaka ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী যশোরের শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় পাঁচ অতিরিক্ত পুলিশ সুপার ও এক সহকারী পুলিশ সুপারকে বদলি ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন নওগাঁ সীমান্তে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় জেলার প্রতিনিধিত্ব করবে কাজী আব্দুল মাজেদ একাডেমি রাজবাড়ীতে রাতের অন্ধকারে কৃষকের সবজি ক্ষেত বিনষ্টের অভিযোগ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

রাজবাড়ীতে এক হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 601

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহ্লাদিপুর এলাকা থেকে এক হাজার পাঁচ পিচ ইয়াবাসহ মোহাম্মদ শাহ নামে এক রোহিঙ্গাকে আাটক করেছে। সে মিয়ানমারের বছিদহ জেলার মুন্ডু থানার আব্দুল কাদেরের ছেলে। তার বর্তমান ঠিকানা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জামতলী।

র‌্যাব সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদিপুর এলাকায় ইয়াবা কেনা বেচা হচ্ছে – গোপন সূত্রে এমন খবর পেয়ে রাত ১১ টার দিকে সেখানে অভিযান মোহাম্মদ শাহকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, আটক রোহিঙ্গাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়োর করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রোহিঙ্গার বিরুদ্ধে  মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে এক হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রকাশের সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০