Dhaka ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শিক্ষার্থীদের অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : মিজানুর রহমান আজহারি লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ডোপ টেস্টের কিট কিনতে কালীগঞ্জ থানাকে ৫০ হাজার টাকা দিল মোটর মালিক সমিতি সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন সীমান্তে ‌‌‘বিএসএফের ছেড়ে দেওয়া’ বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন পুলিশকে শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয় : আইজিপি

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / 451

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বড় ভাই শুক্রবার বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। । মামলার আসামিরা হলো গৌরাঙ্গ সরকার, তার ভাই গুরু সরকার ও বাবা সত্য সরকার। এরা সবাই একই উপজেলার বাসিন্দা।

মামলায় বাদী অভিযোগ করেন, তার বোন স্থানীয়  একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে আড়কান্দি গ্রামের সত্য সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিতো। এতে তার বোন সায় দেয়নি। বিষয়টি তার বোন তাদেরকে অবগত করলে গৌরাঙ্গ’র বাবা সত্য সরকারকে জানানো হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গত ১৬ জুন তারিখে তার বোন বাড়ি থেকে রাস্তায় বের হওয়া মাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা গৌরাঙ্গ ও তার সাথীরা জোরর্পূর্বক মুখ চেপে ধরে একটি অটোরিক্সায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে থানায় অভিযোগ করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশের সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০