Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শিক্ষার্থীদের অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : মিজানুর রহমান আজহারি লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ডোপ টেস্টের কিট কিনতে কালীগঞ্জ থানাকে ৫০ হাজার টাকা দিল মোটর মালিক সমিতি সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন সীমান্তে ‌‌‘বিএসএফের ছেড়ে দেওয়া’ বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন পুলিশকে শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয় : আইজিপি

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত দম্পতি রাজবাড়ীতে আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
  • / 491

জনতার আদালত অনলাইন ॥ ঢাকা থেকে পালিয়ে আসা করোনা ভাইরাস আক্রান্ত দম্পতি তছিকুল ইসলাম ও শিল্পী বেগমকে শুক্রবার রাতে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের রতন ক্লিনিকের সামনে একটি অটোরিক্সা থেকে আটক করেছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ ও সদর থানার পুলিশ। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা এলাকায়। রাতেই তাদেরকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, তছিকুল ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত বুধবার তছিকুলের এবং পরদিন বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তারা আতঙ্কে ঢাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকালে ঢাকা থেকে পালিয়ে আসে। সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা ঢাকা থেকে পালিয়ে এসেছেÑ এমন তথ্য পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের সহযোগিতায় ওই দম্পতিকে আটক করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা ঢাকার কোনো হাসপাতালে ভর্তি ছিলনা। সম্ভবত বাড়িতে থেকেই তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত দম্পতি রাজবাড়ীতে আটক

প্রকাশের সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০