Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

পাংশায় অ্যথলেটিকস প্রতিযোগিতা ও ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / 778

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ এর আওতায় পাংশা উপজেলার পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২টি গ্রামীণ খেলা সহ মোট ২৫টি ইভেন্টে ৩১০ জন বালক ও ১৯০ জন বালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বালকদের গোল্লাছুট ও বালিকাদের বউচি খেলার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার জনাব ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে উদ্ধোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান (ওদুদ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অতিথি বৃন্দের উপস্থিতিতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ, জার্সি ও শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয় এবং ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রিকেট খেলার সরঞ্জাম বিতরণ করা হয়। বিপুল সংখ্যক দর্শক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ক্রীড়াবিদের উপস্থিতিতে এই প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় অ্যথলেটিকস প্রতিযোগিতা ও ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী

প্রকাশের সময় : ১০:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০