Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ প্রাইভেটকার জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
  • / 1182

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর নামক এলাকা থেকে ৯৫৩ বোতল ফেনাসিডিল ও ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর জেলার হারুকান্দি গ্রামের তাছের মৃধার ছেলে সুমন মৃধা ওরফে ইয়াকুব ও একই গ্রামের ফারুক শেখের ছেলে আশিক শেখ।
র‌্যাব সূত্র জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় মাদকের চালান ফরিদপুরে যাচ্ছে; গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর সোনাপুর মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। প্রাইভেটকারটি আসতে দেখে থামানোর সংকেত দিলে তা উপেক্ষা করে প্রাইভেটকারটি দিক পাল্টে বালিয়াকান্দির পথে যেতে থাকে। ওই সময় চেকপোস্টের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেটকারটির পিছু ধাওয়া করে কিছুদূর গিয়ে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে ৯৫৩ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল হাসান জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এব্যাপারে কালুখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ প্রাইভেটকার জব্দ

প্রকাশের সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯