Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

প্রেমে বাধা : মেয়ের হাতে মা খুন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • / 466

জনতার আদালত অনলাইন ॥ প্রেমে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মা নাজনীন বেগম(৩৮)কে কুপিয়ে হত্যা করেছে তারই মেয়ে মোমেনা (১৫)। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নাজনীন বেগম একই গ্রামের আব্দুল মান্নান মৃধার স্ত্রী। পুলিশ ঘাতক মোমেনাকে আটক করেছে। সে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, মোমেনার সাথে তার নিকটাত্মীয় যুবকের সাথে প্রেমের সম্পর্ক চলছিল। শুক্রবার মোমেনা তার এক বান্ধবীর বাড়ি গিয়ে ওই যুবকের সাথে দীর্ঘক্ষণ কথা বলে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর তার মা এ বিষয়ে জানতে চাইলে দুজনের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে বটি দিয়ে তার মাকে কোপায়। পরে মোমেনা অন্য একটি ঘরে গিয়ে বসে থাকে। পরিবারের সদস্যরা গুরুতর আহতাবস্থায় নাজনীন বেগমকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ফরিদপুর থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করেছেন। মেয়ে মোমেনাকে আটক করা হয়েছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেমে বাধা : মেয়ের হাতে মা খুন

প্রকাশের সময় : ০৭:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯