Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাচ্চাদের দুধ খাওয়ায় কবুতরও, গলার ভেতরে রয়েছে বিশেষ গ্রন্থি পরকীয়ার অভিযোগে তিন সন্তানের জননীর চুল কেটে দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত ১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ আজ কাঁঠাল দিবস

বালিয়াকান্দিতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
  • / 670

জনতার আদালত অনলাইন ॥ প্রবাসীর স্ত্রী এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে কাউছার ও একই ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আকেন শেখের ছেলে আরিফ শেখ। এদের মধ্যে কাউছারকে বুধবার ও আরিফকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ওই গৃহবধূ গত সোমবার বালিয়াকান্দি থানায় পর্ণগ্রাফি আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার দক্ষিণকামার গ্রামের মুভিন শেখের ছেলে লিটন।
মামলা সূত্রে জানা যায়, দুই সন্তানের মা ওই গৃহবধূর স্বামী কয়েক বছর যাবৎ বিদেশে রয়েছেন। লিটন তার দুরসম্পকের আত্মীয়। তাদের মধ্যে মাঝে মধ্যে কথাবার্তা হতো। ২০১৮ সালের ১৫ জুন তারিখে লিটন তার বাড়িতে আসে। ওই সময়ে তাদের মধ্যেকার কিছু অন্তরঙ্গ ছবি লিটন তার অজান্তে কৌশলে ভিডিও করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয়। এরপরও লিটন ওই ভিডিওটি কাউছার ও আরিফের কাছে দিয়ে দেয়। পরে কাউছার ও আরিফ ওই ভিডিও দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করে এবং কুপ্রস্তাব দেয়। তা নাহলে ভিডিওটি ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এ ঘটনায় ওই গৃহবধূ পর্ণগ্রাফী আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯