Dhaka ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাচ্চাদের দুধ খাওয়ায় কবুতরও, গলার ভেতরে রয়েছে বিশেষ গ্রন্থি পরকীয়ার অভিযোগে তিন সন্তানের জননীর চুল কেটে দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত ১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ আজ কাঁঠাল দিবস এক বছর ফ্রি রোগী দেখার কথা রাখলেও যে শর্ত দিলেন সেই চিকিৎসক ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকদিন পরই কাটার কথা ছিল পাট, রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

বালিয়াকান্দিতে বসতবাড়িতে গাঁজা চাষ! ৪টি গাছসহ গ্রেফতার ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • / 627

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসুখালী গ্রামের নিভৃত পল্লীর দুটি বসতবাড়ি থেকে রোববার সকালে বড় আকৃতির চারটি গাঁজাগাছ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। এসময় গ্রেফতার করা হয় তিনজনকে। গ্রেফতারকৃতরা হলো একই গ্রামের মৃত ভগিরত চন্দ্র বিশ্বাসের দুই ছেলে তাপস বিশ্বাস ও সমরেন কুমার বিশ্বাস এবং মৃত নিরোদ চন্দ্র বিশ্বাসের ছেলে মুকুন্দ চন্দ্র বিশ্বাস।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসুখালী গ্রামের মৃত ভগিরত বিশ্বাসের বাড়ি থেকে দুটি এবং মৃত নিরোদ চন্দ্র বিশ্বাসের বাড়ি থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলি প্রায় ১০ফুট লম্বা। এসব গাছ থেকে চার কেজি গাঁজা তৈরি হতো। নিভৃত পল্লীতে বসবাসের সুযোগে দীর্ঘদিন ধরে তারা নিজ বসতবাড়ীতে গাঁজার চাষ ও বিক্রি করে আসছিল বলে ধারণা পুলিশের। এব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পর রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বসতবাড়িতে গাঁজা চাষ! ৪টি গাছসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯